আপ্পাম, পুট্টুতে মুগ্ধ রাহুল গান্ধী!

Spread the love

রোজদিন ডেস্ক : কেরালাম-এ এবার ক্ষমতায় আসার জোর সম্ভাবনা কংগ্রেসের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ ইতিমধ্যে ওখানে প্রচারের ঝড় তুলেছেন। তিরুবন্তপুরম পুরসভা দখল করে দক্ষিণ ভারতের এই ছোট রাজ্যটি দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবিরও। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সমাবেশও করেছেন।
কেরালাম-এর বিখ্যাত আপ্পাম, পুট্টুতে মুগ্ধ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও। আজ  কে সি বেণুগোপাল-সহ ইউডিএফ নেতাদের সঙ্গে জমিয়ে আপ্পাম, পুট্টু, অমলেট খান তিনি। সমাজ মাধ্যমে এই ভিডিও দিয়ে বলেন, এই সব খাওয়ার সঙ্গে কেরালাম নির্বাচন নিয়ে আলোচনা হল। এই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। শিক্ষা পদ্ধতি, তরুণ প্রজন্ম, প্রবীণদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে হবে।
রাহুল গান্ধী জোর দিয়ে বলেন, কেরালামের আমজনতার জন্য ইউডিএফ স্বপ্ন নবিকরণ করবে, তাঁদের দল শক্তিশালী, ঐক্যবদ্ধ ও নেতৃত্ব দিতে প্রস্তুত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*