- মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালার নেতৃত্বে নবান্নে হয়ে গেল উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- ভোট ঘোষণার আগে তৃণমূলের ৮৩২ জন নেতা-কর্মী এবং আরও ১৪৪ জন (এর মধ্যে তৃণমূল সমর্থকরাও রয়েছেন) ব্যক্তির নিরাপত্তার জন্য ২১৮৫ জন পুলিশ কর্মী ব্যবহার করা হয়েছে। পুরো বিষয়টি পেশাদার এবং নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করে ২-৩ দিনের মধ্যে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে।
- আজ এনআইএ টিম প্রথমে যায় মোথাবাড়ি থানায়। তার পরে কালিয়াচক-২ বিডিও অফিস পরিদর্শন করেন। এর পাশাপাশি যে রাস্তা ধরে বিচারকদের গাড়িতে হামলা চালানো হয়েছিল সেই সব জায়গাতেও খুঁটিনাটি তদন্ত করেন এনআইএ গোয়েন্দারা।
- রাজস্থানে কাজ করতে গিয়ে অ্যাসিড মেরে মালদার এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- ভোটের ফলপ্রকাশের পরেও রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কমিশনের।
- কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তাঁকে।
- হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামের বাসিন্দা জিল্লার শেখ (৩০)-কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
- কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিডিও অফিস থেকে বেরোনোর পরই বিচারকদের কনভয়ে হামলা চালানো হয়। হামলা চালানো হয়েছে পুলিশ ও আধাসেনার ওপরেও।
- শুক্রবার সকালে দিঘা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বীরেন্দ্র সিং-কে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
- তেহরানের দাবি, বৃহস্পতিবার রাতে তেল আবিবে অবস্থিত, ইজ়রায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা, ‘মোসাদ’-এর সদর দপ্তরে তারা নিখুঁত হামলা চালিয়েছে।

Be the first to comment