দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ন এলাকায় ভূমিকম্প 

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ রাতে আচমকাই ভূকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। এখন অবধি কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আফগানিস্তানের ভূকম্পের ফলে দিল্লি, পঞ্জাব-সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে এই ভূকম্প অনুভূত হয়। বিশেষত দিল্লিতে অনেকে তা টের পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। অনেকে বহুতল থেকে বেরিয়ে আসেন বলে জানা যায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৯ মাত্রা ছিল বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*