রোজদিন ডেস্ক : নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ শিশু-সহ এক পরিবারের ৯ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। গতকাল রাতে নাসিকের শিবাজীনগরের দিনদোরিতে খাদে গাড়ি পড়ে এই ভয়াবহ দুর্ঘটনা হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, শিবাজীনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। পুলিশ, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। দুটি ক্রেন দিয়ে গাড়িটি তোলা হয়। খাদে ডুবুরি নামানো হয়। নিহতদের মধ্যে আছেন সুনীল দাতু ও তাঁর স্ত্রী রেশমা। আছে ছয় শিশু ও। কিভাবে এই ভয়ংকর দুর্ঘটনা হোল, পুলিশ তা খতিয়ে দেখছে। একসঙ্গে এতজনের প্রাণহানিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment