আরো ১২

Spread the love
  1. আজ শনিবার মালদহের মানিকচক, রতুয়া ও গাজোলে তিনটি জনসভা তৃণমূলনেত্রীর, থাকবেন রোড শো-এ।
  2. বরাবনী ও তারাপীঠে দুটি জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, শেষে যাবেন তারাপীঠ মন্দিরে পুজো দিতে।
  3. ফর্ম সিক্স নিয়ে নিজেদের অবস্থানে অনড় তৃণমূল, চাপে পড়ে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছে সিইও দফতর।
  4. কালিয়াচকের ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএম, এসপি, সিপিদের কড়া নির্দেশ মুখ্যসচিবের।
  5. বহরমপুরের ২১ নং ওয়ার্ডে অধীর চৌধুরির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উঠে জয় বাংলা স্লোগান। দুই দল কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি।
  6. প্রয়াত উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের প্রাক্তন আহ্বায়ক ও সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য মৃণাল চক্রবর্তী। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয় তাঁর। একই দিনে প্রয়াত হলেন আরেক সিপিএম নেত্রী বনানী বিশ্বাস।
  7. এবারের নির্বাচনে বাড়ছে বুথের সংখ্যা। ৮০,৭১৯টি থেকে বাড়িয়ে ভোটারদের সুবিধার্থে আরও ৪,৬৬০টি অতিরিক্ত ভোটকেন্দ্র তৈরি করছে কমিশন। যেসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে, সেখানে অতিরিক্ত বুথ থাকছে।
  8. দায়িত্ব পেয়েই পুরোদমে শুরু হয়ে গিয়েছে এনআইএ তদন্ত। কালিয়াচক কাণ্ডে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য রিপোর্ট তৈরির কাজও শুরু করেছে তারা। প্রথমদিনই রাত ১২টা পর্যন্ত
    মোথাবাড়ি থানায় পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। কথা বলেন কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও।
  9. ভবানীপুর নিয়ে ফের তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক, থাকতে পারেন জাভেদ খানও। স্ট্র্যাটেজি ছাড়াও মনোনয়ন ঘিরে বিশেষ পরিকল্পনা।
  10. সদ্য ভবানীপুরের একটি ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে। থাকতে পারেন তিনিও। ভোটের স্ট্র্যাটেজি ছাড়াও আরও থাকতে পারে মনোনয়ন ঘিরে বিশেষ পরিকল্পনা। আগামী আট তারিখ এ মনোনয়ন জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন তার সঙ্গে থাকবেন ভবানীপুরের আট কাউন্সিলর। আলোচনা হতে পারে তা নিয়েও।
  11. আজ শনিবার রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়ে বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজকে সংবর্ধনা দেওয়া হল।
  12. নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ শিশু-সহ এক পরিবারের ৯ জনের মর্মান্তিক ভাবে মৃত্যু হল। শুক্রবার রাতে নাসিকের শিবাজীনগরের দিনদোরিতে খাদে গাড়ি পড়ে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*