রাজ্যে পোলিং বুথের সংখ্যা বাড়ছে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে আরও পোলিং বুথের সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন এই মর্মে বিবৃতিতে এই কথা জানিয়েছে। বুথ প্রতি ভোটার সংখ্যা ১২০০-র বেশি এমন জায়গায় আরও ৪৬৬০টি বুথ তৈরি হচ্ছে। এই সঙ্গে ৩২১টি পোলিং বুথের জায়গাও বদল করা হচ্ছে। রাজ্যে এখন ৮৫ হাজার ৩৭৯টি ভোট গ্রহণ কেন্দ্র আছে।
কমিশন চায়, গণতন্ত্রের এই উৎসবে সব ভোটদাতা যেন স্বচ্ছন্দে তাঁদের মত দান করতে পারেন। এবার বেশ কয়েকটি বহুতলেও বুথ হচ্ছে। আবাসিকদের সুবিধার কথা ভেবে এই ব্যবস্থা।
অন্যদিকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় বিভিন্ন এলাকায় বিক্ষোভের পারদ ও চড়ছে। আজ ও বসিরহাট সহ একাধিক এলাকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে ভোটাররা বিক্ষোভ দেখান। ট্রাইবুনালের মাধ্যমে এর নিষ্পত্তি র কথা বলা হলেও কবে তা গঠন হবে এখনও জানা না যাওয়ায় চিন্তিত ভোটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*