রোজদিন ডেস্ক :
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন। তাঁকে তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব পান তিনি। মার্চেই তাঁকে সরিয়ে দিয়ে অজয় কুমার নন্দ কে এই পদে আনা হয়।
সূত্রের খবর, তামিলনাড়ুর পুলিশ পর্যবেক্ষক হলেও তিনি সেখানে যাবেন কিনা সংশয় আছে। শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না বলে কমিশনকে আর্জি জানিয়েছেন।

Be the first to comment