শুভেন্দুকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করলেন দিলীপ ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : দশ বছর আগে রাজনৈতিক মহলকে কার্যত চমকে দিয়েছিলেন তিনি। খড়্গপুরের দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক প্রয়াত জ্ঞান সিং সোহনপাল-কে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। বিধায়কের মেয়াদ ফুরোনোর আগে ফের চমক! ২০১৯ এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রের সাংসদ হন তিনি। জনশ্রুতি, বিধানসভায় ঘনিষ্ঠ মহলে জোর দিয়ে বলে গেছিলেন, লোকসভায় তিনি জয়ী হবেনই। শুধু তাই নয়, দলের রাজ্য সভাপতি হিসাবে তাঁর আমলেই এই রাজ্য থেকে প্রথম ১৮ টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। ২০২৪ সালে দলের নির্দেশে নির্বাচনী কেন্দ্র বদল এবং পরাজিত তিনি।
এবার রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনে ফের খড়্গপুর আসনের প্রার্থী তিনি। তাঁকে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের প্রবল উচ্ছাস, উদ্দীপনার জোয়ারে ভেসে আজ মনোনয়ন পত্র পেশ করেন তিনি। একদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্ত্রী রিঙ্কু তাঁর সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র পেশের আগে বর্ণময় শোভাযাত্রা করে যান তাঁরা। স্থানীয় হনুমান মন্দিরে স্ত্রী রিঙ্কু কে নিয়ে পুজো দেন। দিলীপ ঘোষ ফের এই কেন্দ্রে জিতবেন বলে তাঁর অনুগামীদের আশা।
বিজেপি নেতা শ্রীনাথ সিংহ রায় জনতার উচ্ছাস, উদ্দীপনায় উল্লসিত। ঘরের ছেলে ঘরে ফিরেছেন এমনই বলছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*