রোজদিন ডেস্ক : গুজরাটের সুরেন্দ্রনগরে আজ ডাম্পারের ধাক্কায় সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। আহত চার জন। রাজকোট থেকে বহুচরাজি যাওয়ার পথে এক পুন্যার্থীর দলকে ডাম্পারটি ধাক্কা দিলে এই মর্মন্তুদ ঘটনা হয়। ছয়জন পুন্যার্থী ও একজন ট্রাক চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাম্পার চালককে আটক করেছে। এই দুর্ঘটনায় একটি পরিবারের চারজন প্রাণ হারান। পুণ্যার্থীরা ভিরাঙ্গমে মহাদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন।

Be the first to comment