- নরেন্দ্র মোদী বলেন, ‘নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, বাংলায় বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে। ৪ মে-র পর বিজেপিরই সরকার গঠন হবে বাংলায়।’
- বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি চাই বিকশিত ভারতের জন্য মেয়েরা এগিয়ে আসুন। রাজনীতিতেও মহিলারা আসুন। কিন্তু আপনারা দেখলেন সংসদে কী হলো। তৃণমূল বাংলার বোনেদের সঙ্গে আবার বিশ্বাসঘাতকতা করল। ৩৩ শতাংশ সংরক্ষণ চাইছিলেন বোনেরা। মোদী চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূল তা চাইনি। ওরা চায়নি বাংলার মেয়েরা বিধায়ক বা সাংসদ হোন। তাই ওরা কংগ্রেসের সঙ্গে মিলে আইন করতে দিল না।
- বাঁকুড়ার বড়জোড়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ‘দুষ্কৃতী’-রা আত্মসমর্পণ না করলে, ৪ মে-র পর ‘কেউ বাঁচতে পারবেন না’!
- পূর্ব বর্ধমানের কালনার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি পাঠিয়ে দিচ্ছে, পার্টি অফিসে সিবিআই পাঠিয়ে দিচ্ছে। যারা আমাদের হয়ে কাজ করছে, বলছে বাংলা ছেড়ে চলে যাও। না হলে ইডি, সিবিআই গ্রেপ্তার করবে। কোনও কিছু এক তরফা হয় না।
- রবিবার সাতসকালেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বহরমপুরের গোরাবাজার উকিলপাড়া এলাকায় জমিয়ে প্রচার সারলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
- আইপিএস অফিসার অলোক কুমারকে হলদিয়ার এসডিপিও পদে এবং ডব্লিউবিপিএস অফিসার অতনু ঘোষালকে কাঁথির এসডিপিও পদে নিয়োগ করা হয়েছে। এই রদবদলের প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো হয়েছিল। যা কমিশন অনুমোদন করেছে।
- বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী।
- একাধিক বিধানসভার ভোটকর্মীদের নিয়ে শুরু হতে চলেছে পোস্টাল ভোটগ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।
- পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের দেশপ্রাণ ব্লকে বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
- বীরভূমের বোলপুরে এক বিজেপি বুথ কর্মীকে শারীরিক হেনস্থা, অকথ্য গালিগালাজ এবং শ্লীলতাহানির হুমকির অভিযোগে উঠল। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
- তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিসান রেড্ডি। দুদিনের সফরসূচির প্রথম দিন থেকেই শিল্পে দুর্নীতি, কয়লা মাফিয়া এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
- শনিবার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত মিছিলে অংশ নেয় শতাধিক বাইক, অটো ও টোটো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনিমেষ মণ্ডল এবং প্রার্থী বিকর্ণ নস্কর। অভিযোগ, এই মিছিলে অটো দেওয়ার ‘অপরাধে’ রাতে ঢোলামণি স্কুল মোড় সংলগ্ন স্থানে একটি অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অটোটিটি।
- নিউটাউনে খালের ধার থেকে উদ্ধার হল কয়েকশো আধার কার্ড। কোথা থেকে এই আধার কার্ড খালের ধারে এল, তা নিয়ে শোরগোল পড়ে এলাকায়।
- যদুবাবুর বাজারে ভোলাগিরি আশ্রমে ঢুকে সাধু-সন্ন্যাসীদের মারধরের অভিযোগ ওঠে। একইসঙ্গে তাঁদের হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অসীম বোস ও তাঁর সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাজপথে নামলেন সাধুরা। বালিগঞ্জ থেকে ভবানীপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটালেন তাঁরা।
- বর্ধমান শহরের রথতলা এলাকার ঘটনা। প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস। সেই প্রচার ঘিরেই স্লোগানযুদ্ধে জড়ায় দুই যুযুধান পক্ষ। বিজেপির অভিযোগ, প্রচারে বাধা তৈরি করতেই তৃণমূলের কিছু লোকজন বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তা দেখে বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দেন। তাতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়।

Be the first to comment