কংগ্রেস, রাহুল গান্ধী কে এত ভয় কেন? প্রশ্ন শুভঙ্কর সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে মাত্র একদিন প্রচারে এসেছেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সেই দুরন্ত প্রচারেই শঙ্কিত রাজ্য ও কেন্দ্রর শাসক দল? তাই যদি না হবে, কেন বৃহস্পতিবার তাঁর প্রচারের জন্য প্রয়োজনীয় জায়গা মিললো না? কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা কে ম্লান করে বাতিল করতে হোল তাঁর ২৩ এপ্রিলের রাজ্য সফর!

রাতে শুভঙ্কর সরকার বলেন, ২৩ এপ্রিল রাহুল গান্ধী আসতে পারলেন না, তাঁরা চেষ্টা করছেন ২৫ /২৬ এপ্রিল ওঁকে আনতে।
তাঁর আশা, দ্বিতীয় দফায় শেষ বেলার প্রচার ও দলের পক্ষে নিশ্চয়ই সহায়ক হবে। আমজনতার মনে যেভাবে তুফান তুলে গেছেন তিনি, কলকাতা, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে ও এক ই ছবি দেখা যাবে।

শাসক দল কে বিঁধে শুভঙ্কর সরকার বলেন, মুখ্যমন্ত্রী সহ সবার সমাবেশের অনুমতি মেলে,শুধু রাহুল গান্ধীর জনসভাতেই অনুমতির অভাব??
আসলে ওরা ভয় পেয়েছে। তাই এই অসহযোগিতা!
সূত্রর র খবর, পার্ক সার্কাস ময়দান না মেলায় শহিদ মিনারে রাহুল গান্ধী র জনসভা র আয়োজন করতে চান কংগ্রেস নেতৃত্ব। এর জন্য প্রয়োজনীয় অনুমতি মিলেছে। রাহুল গান্ধীর সময় পেলে ই তা চূড়ান্ত করা হবে। ২৫, ২৬ এপ্রিল তা হতে পারে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*