কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: সকাল থেকে একের পর এক জনসভা করেছেন তিন। পাহাড় থেকে শুরু করে এসেছেন দক্ষিণবঙ্গে। মঙ্গলবার চারটি জনসভা করার পর কলকাতা ফিরেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সূত্রে র খবর, এবারের বঙ্গ জয়ের মূল পরিকল্পনা তাঁর ই। রাতে ফের দলের ৫ টি সাংগঠনিক বিভাগের ১৩ টি জেলার দলীয় কর্মী ও প্রবাসী কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।।বৃহস্পতিবার রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। কলকাতা, দুই ২৪ পরগণা সহ বাকি ১৪২ টি আসনের ভোটগ্রহণ আগামী
২৯ এপ্রিল।
দ্বিতীয় দফার নির্বাচনে দলের কৌশল নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।
বুধবার ও তিনটি জনসভা ও একটি রোড শো করবেন অমিত শাহ।
দলীয় সূত্রে প্রকাশ,দমদম, হাবড়া, হুগলির সপ্তগ্রামে জনসভা আছে তাঁর। বিকেলে রোড শো করবেন সোনারপুর মোড়ে। উল্লেখ্য, হাবড়ায় এবার ও টি এম সি প্রার্থী প্রাক্তন মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক। দুর্নীতির দায়ে বেশ কিছুদিন জেলে ছিলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বুধবার হাবড়ার বাণীপুরে জনসভা করবেন। সেই দিকে সবার নজর থাকবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
আগামী ২৭ এপ্রিল অবধি তিনি কলকাতা থাকবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র ও রাজ্যে নির্বাচনী প্রচারে আসার কথা। এবার বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখলের জন্য সর্ব শক্তি নিয়োগ করেছে। তাদের পাখির চোখ এখন পশ্চিম বঙ্গ ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*