রোজদিন ডেস্ক : তাঁর সঙ্গে দলের সম্পর্কে যে চিড় ধরেছে গত মাসেই বোঝা গেছিল, আপ এর জনপ্রিয় তারকা সাংসদ রাঘব চাড্ডা আজ বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে এলেন রাজ্যসভায় আপের আরও দুই সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলও।

রাঘব চাড্ডা আরও জানিয়ে দেন, রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংদদই বিজেপিতে যোগ দিচ্ছেন।তাঁদের মধ্যে আছেন স্বাতী মালিওয়াল, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহনি প্রমুখ। এমন কি নামী ক্রিকেটার হরভজন সিংও তাঁদের সঙ্গেই দল ছাড়ছেন। ফলে রাজ্যসভায় একদিকে বিজেপির যেমন শক্তি বাড়ছে, দুর্বল হল আপ।
ঘটনা ক্রমে আগামী রবিবারই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই রাজ্যে টিএমসি-র প্রচারে দুদিনের জন্য আসছেন।
দলের এই ভাঙন নিয়ে আজ সমাজ মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল শুধু লিখেছেন,
“বিজেপি আবার পঞ্জাবের মানুষকে ঠকালো। ”
রাজ্যসভায় আপের সদস্য সংখ্যা দশ। তাঁদের বেশির ভাগই পঞ্জাবের।
ফলে নাম মাত্র সদস্য তাঁদের থাকবে।

কেন তাঁরা বিজেপিতে যোগ দিলেন?? এই বিষয়ে রাঘব চাড্ডা বলেন, যে দল কে তিনি নিজের রক্ত, ঘাম দিয়েছেন, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছেন, এখন সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ থেকে সরে গেছে। দেশের স্বার্থের থেকে আপ এখন নিজেদের সুবিধা লাভের জন্যই কাজ করে। তিনি ভুল দলে আছেন মনে হত। এখন মানুষের কাছাকাছি যাওয়ার জন্যই বিজেপিতে এলেন বলে জানান।
তাঁদের এই দলত্যাগে উল্লসিত গেরুয়া শিবির।
অন্যদিকে বিরোধী শিবির হতাশ।

Be the first to comment