কংগ্রেস-তৃণমূল রাজ্যে মোহনবাগান ও ইস্টবেঙ্গল আর জাতীয় স্তরে ইন্ডিয়া টিমের শরিক : প্রমোদ তিওয়ারি

Spread the love

পিয়ালী : 

বাংলায় প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে সরগরম কলকাতা-সহ গোটা বাংলা। প্রথম পর্যায়ে ১৬ টি জেলার ১৫২টি আসনে কে কত আসন পেতে পারেন সেই নিয়ে চলছে জোর ভবিষ্যৎবাণী। এরই মাঝে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস সব দলেরই স্টার ক্যাম্পেনাররা প্রচার চালাচ্ছেন। রাজ্যসভায় বিরোধী দলের ডেপুটি লিডার কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি আজ কলকাতায় আসেন। ২৪ এপ্রিল শুক্রবার দুপুরে কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতির কথা উল্লেখ করে তিনি কঠোর সমালোচনা করেন কেন্দ্র সরকারের। ৪ তারিখ যদি বিজেপি বাংলায় যেতে তাহলে পেট্রল ডিজেলের দাম অবিলম্বে বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এসআইআর-এর সমালোচনা করে তা যে বাংলার গরিমা স্লাঘা-কে আক্রমণ করেছে সে কথাও বলেন প্রমোদ তিওয়ারি।

দিল্লিতে এক আইআরএস অফিসারের আইআইটি স্নাতক পড়ুয়া মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে কেন্দ্র সরকার তথা অমিত শাহর পুলিশের কড়া সমালোচনা করেন তিনি। পহেলগাও হামলার বর্ষপূর্তিতে কেন্দ্র সরকারের ব্যর্থতার কথাও বলেন তিনি।

তবে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি, প্রমোদ তিওয়ারি।সারদা, রোজভ্যালি কয়লা, বালি কেলেঙ্কারি, গুন্ডা ট্যাক্স, তৃণমূলের সিন্ডিকেট ভায়োলেন্স, আরজি কর হসপিটালে তরুনীর ধর্ষণ ও মৃত্যুর মত ঘটনার উল্লেখ করে, তৃণমূল সরকারকে তুলোধোনা করেন প্রমোদ।

প্রশ্ন উঠে তৃণমূলের যখন এতই সমালোচনা করছেন তাহলে দিল্লিতে দোস্তি আর বাংলায় কংগ্রেস তৃণমূলের কুস্তি এটাই কি বাস্তব? প্রমোদ তেওয়ারি জানতেন এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে যে কোন সময়। তাই চটজলদি উত্তর মুখে। বললেন তখন প্রিয়রঞ্জন দাশমুন্সি বেঁচে ছিলেন, তিনি খুব ভালো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটি ক্লাব ময়দানে একে অপরের বিরুদ্ধে লড়ে। বাংলার এই দুটি ক্লাবের লড়াই সুপ্রসিদ্ধ। কিন্তু ভারত বা ইন্ডিয়ার টিমে যখন তারা খেলে তখন আর সেই লড়াই থাকে না, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। একই টিমে খেলে। এই উদাহরণ এই ক্ষেত্রে প্রযোজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*