- দ্বিতীয় দফা ভোটের আর তিনদিন বাকি। তার আগে রাজ্য জুড়ে প্রচারে ঝড় হেভিওয়েটদের।
- আজ মমতার ৬টি কর্মসূচি। উত্তরপাড়ায় জনসভা দিয়ে শুরু, তারপর বিরাটি ও ভবানীপুরে জনসভা ও পদযাত্রা করে বেহালায় জনসভা দিয়ে শেষ।
- আজ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বসিরহাট। সেখানে জনসভা দিয়ে শুরু করে ভাঙড়, বালি, হাওড়া হয়ে মানিকতলায় রোড শো দিয়ে শেষ।
- আজ রাজ্যে আসছেন রাহুল গান্ধি। শহিদ মিনার ময়দানে করনেন জনসভা। শ্রীরামপুর-সহ আরও কয়েকটি জায়গায় রয়েছে প্রচার কর্মসূচি।
- নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন বিজেপির বিদায়ী বিধায়ক অশোক লাহিড়ি।
- রেশন দুর্নীতি মামলার তদন্তে শনিবার সকাল থেকে হাবরা-সহ প্রায় ১৭টি ঠিকানায় ইডির তল্লাশি। নজরে একাধিক চাল ব্যবসায়ী।
- ৩০ এপ্রিল থেকে চালু হবে জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত যাত্রা।
- দ্বিতীয় ও শেষ দফা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের অতিরিক্ত এসপি, এসডিপিও-সহ ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
- বাংলায় প্রথম দফার ভোটে কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে না, জানিয়ে দিল কমিশন।
- আজ অথবা কাল রাজ্যে প্রচারে আসতে পারেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা।
- সকালের ব্যস্ত সময়ে যান্ত্রিক বিভ্রাট। ব্রেক বাইন্ডিংয়ের জেরে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। ফলে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার রেলযাত্রী।
- দক্ষিণবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবি, সোম ও মঙ্গল এই তিনদিন একাধিক জেলায় শুধু বৃষ্টি নয়, সঙ্গে কালবৈশাখীর সতর্কতাও জারি হয়েছে।

Be the first to comment