রোজদিন ডেস্ক : ২৯ এপ্রিল বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। বিভিন্ন জায়গায় চলছে এখন নিরাপত্তার কড়াকড়ি, নাকা চেকিং। সেই নাকাচেকিংয়েই উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। শুক্রবার রাতে হুগলির ধনেখালি বিধানসভা কেন্দ্রের সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে এলাকায় সন্দেহজনক একটি সাদা গাড়ি ঘুরছিল। গ্রামবাসীরাই পুলিশে খবর দেয়। পুলিশ গাড়িটি আটক করে। গাড়িতে চালক-সহ তিনজন ছিল। গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ। যার অঙ্ক প্রায় ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা খামের মধ্যে রাখা ছিল। সবক’টিই ৫০০ টাকার নোট। ওই টাকা কী জন্য গাড়ির মধ্যে ছিল সেই বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও গাড়িচালক ও আরোহীরা কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই তিনজনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, গাড়িতে থাকা দু’জন অসমের বাসিন্দা। গাড়ির ভিতর বিজেপির বেশ কয়েকটি পতাকাও মিলেছে।
ছবি : প্রতীকী

Be the first to comment