রাজ্যে প্রচারে আসার আগে রাহুল গান্ধীর বার্তা 

Spread the love

রোজদিন ডেস্ক : 

আর কিছুক্ষণের অপেক্ষা! শ্রীরামপুর, শহিদ মিনার ও মেটিয়াবুরুজে প্রচারে আসছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী।

আসার আগে দলের কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় রাহুল গান্ধী বলেন, আজ তিনি কলকাতা, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় নির্বাচনী প্রচারে আসছেন।

রাজ্যের উন্নয়নে কংগ্রেসকে নির্বাচিত করার জন্য তিনি আহবান জানান।

রাহুল গান্ধীর আগমন উপলক্ষে ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থক মহলে বিপুল উৎসাহ, উদ্দীপনার সঞ্চার হয়েছে। শ্রীরামপুর, শহিদ মিনার ও মেটিয়াবুরুজে তাঁর আগমন নিয়ে উৎসাহিত নেতা, কর্মী, সমর্থকরা মঞ্চ করা থেকে শুরু করে সব ব্যবস্থা করছেন। এলাকার মানুষজনও তাঁর আগমন নিয়ে উৎসাহিত।

টিএমসি, বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ কংগ্রেসের ভাবমূর্তি তুলে, শতাব্দী প্রাচীন দলের গরিমার কথা বলে বহু মানুষ পথে নেমেছেন, কংগ্রেসই একমাত্র বিকল্প বলে দলের গান ও মুখে মুখে ফিরছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*