রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের গাজিপুরে দলিত কন্যার নৃশংস ধর্ষণ, খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।
আজ সমাজ মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাহুল গান্ধী বলেন, বিশ্বকর্মা সম্প্রদায়ের এই মেয়েটির
পরিবার আগেই এই আক্রমণের আশঙ্কা ব্যক্ত করেছিল। তিনি এই নৃশংস ঘটনা র সঙ্গে হাথরস,কাঠুয়া ও উন্নাও-এর উল্লেখ করেন। মণিপুরের কন্যা বিচারের অপেক্ষায় থেকে শেষ নিশ্বাস ফেলেছে। ক্ষুব্ধ রাহুল গান্ধী বলেন, পরিবার এফআইআর করতেও চেয়েছিল, এখনও তাঁদের ভয় দেখানো হচ্ছে, এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই বলে তিনি তোপ দাগেন।
সব সময়ই দেখা যাচ্ছে দরিদ্র, দলিত, উপজাতি, পিছিয়ে পড়ারাই এই অত্যাচারের শিকার।
প্রতিবার ই অপরাধীদের সুরক্ষা দেওয়া হচ্ছে, একই রকম নীরব তা দেখা যাচ্ছে ক্ষমতাসীনদের থেকে।
তিনি এই ঘটনায় দোষী পুলিশদের শাস্তি, অত্যাচারিতর পরিবারের সুরক্ষা, উচ্চ পর্যায়ের তদন্ত ও বিচারের দাবি করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে বলেন, “উত্তর দিন, কেন আপনাদের শাসনে মেয়েরা এত অনিরাপদ? ”
এই পরিস্থিতিতে বিচার শুধু ভিক্ষা করা না, তা ছিনিয়ে আনতে হবে, তাঁরা তা ছিনিয়ে আনবেন বলে রাহুল গান্ধী জানান।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও গাজিপুরের কন্যার হত্যায় তীব্র ধিক্কার জানান। বিজেপি র শাসনে যখনই মেয়েরা নির্যাতিতা হন, তাঁদের ওপরই আরও অত্যাচার হয়। সমাজ মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মহিলাদের নিয়ে বিবৃতি শুধুই লোক দেখানো, যখনই মেয়েরা বিচার পান না, বিজেপি অত্যাচারীদেরই পাশে দাঁড়ায়, হাথরস,উন্নাও প্রয়াগরাজ বা গাজিপুর সর্বত্র একই ছবি! সারা দেশেই মেয়েরা শুধু ই অন্ধকারে র সাক্ষী!
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল গাজিপুরের কারান্দায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবার ও আত্মীয়রা তাঁকে যৌন নির্যাতনের পর হত্যা করেছে বলে অভিযোগ করে বিচারের দাবিতে সরব হয়েছেন।

Be the first to comment