ফের অশান্ত মণিপুর

Spread the love

রোজদিন ডেস্ক: মণিপুরে অশান্তির আগুন ফের ধিকি ধিকি করে জ্বলছে। শনিবার রাজধানী ইম্ফলের বাবুপাড়ায় বেশ কিছু বিক্ষোভকারী মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং এর বাংলো র দিকে যায়। মুখ্যমন্ত্রী র বাড়ির ২ কিমি আগে নিরাপত্তা রক্ষীরা তাঁদের বাধা দেয়। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজ্যে সাধারণ মানুষের ওপর জঙ্গি হানা বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কো অরডিনেটিং কমিটি অন মণিপুর ইন্ট্রিগিটি এই বিক্ষোভের ডাক দিয়েছিল। মূলত ইমফল উপত্যকা ভিত্তিক এই মেইতি সংগঠন সম্প্রতি দুই শিশুর হত্যার প্রতিবাদে বিজেপি কে বয়কটের ডাক ও দেয়।
দীর্ঘ দিন ধরে মেইতি বনাম কুকিদের সংঘর্ষে উত্তপ্ত এই পাহাড়ি রাজ্যে। এখন ও শান্তি না ফেরায় উদ্বিগ্ন বিভিন্ন মহল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*