১০টা

Spread the love
  1. সোমবার মনোজকুমার বলেন, ‘সাধারণ মানুষ সচেতন। কোনও ছাপ্পা ভোট হবে না, গন্ডগোল হবে না। পাশাপাশি আমরা সবরকম ব্যবস্থা করেছি। যে রোগের যে ওষুধ তা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। ঠিক জায়গায় ব্যবহার করা হবে।’
  2. তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগের উপরে আক্রমণের ঘটনায় রিপোর্ট জমা দিল হুগলি জেলা নির্বাচনী আধিকারিক। রিপোর্টে উল্লেখ, দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটতে পারে।  যাঁকে এই ঘটনায় গ্রেফতার করা হয়, তিনি নিজেকে তৃণমূলকর্মী বলে পরিচয় দিয়েছেন।
  3. দ্বিতীয় দফার নির্বাচনের আগে ১৪২টি কেন্দ্র থেকে মোট ১৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অশান্তির সঙ্গে যুক্ত বা অশান্তি করতে পারেন এই আশঙ্কায় এমন ব্যক্তিদের চিহ্নিত করা এবং গ্রেপ্তার করা হয়েছে।
  4. গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গিরের বিরুদ্ধে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলল পুলিশ। সোজা জাহাঙ্গিরের বাড়ির সামনে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পাল। তিনি বলেন, “ওঁর বাড়ির লোককে বলে দেবেন, উনি যা করছেন, তাতে পরে যেন কাঁদতে না হয়।”
  5. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদেরই জয়জয়কার। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, সর্বত্রই বামেদের জয়।
  6. পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উভয় পক্ষেরই আহত বেশ কয়েকজন।
  7. সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে হালিশহরে ৯ নম্বর ওয়ার্ড মুড়ি ভাজা কলোনিতে চার-পাঁচটা বাইকে এসে দুষ্কৃতীরা প্রসেনজিৎ মল্লিক ওরফে রাজা নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে বেরিয়ে যায়।  রাজাকে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  8. বাদুড়িয়া বিধানসভার অটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ এবং সিপিএম-এর পতাকা খুলে ফেলা এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
  9. ভাগীরথী থেকে তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর এলাকায়। মৃতের নাম নাজির শেখ (৫১)।
  10. সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। সকল পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখেন তাঁরা। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেও তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*