রাজ্যে নির্ণায়ক হবে বামপন্থী রা, দাবি সুজন চক্রবর্তীর

Spread the love

রোজদিন ডেস্ক: এবার বিধান সভা নির্বাচনে বামপন্থী রাই নির্ণায়ক হবে বলে সি পি এম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন। বলেন, প্রতিবার ই ভোটের আগে তৃণমূল, বিজেপি হুমকি দেয়। এই রাজ্যে যেমন তৃণমূল, ত্রিপুরায় তেমনি বিজেপি গণতন্ত্র হরণ করে। তারা কেউ ই একে অন্যের বিকল্প নয়।
রাজ্যে নতুন প্রজন্ম তাঁদের পতাকার নীচে সামিল হয়েছে বলে দাবি জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই।এখানকার শিল্প, কাজ, শিক্ষা বাঁচানোর লড়াই, একমাত্র বামপন্থী রাই এই কাজ করবে।
সোমবার বিভিন্ন এলাকায় বামপন্থী দের প্রচার মিছিলে বাধা দেওয়া র অভিযোগ ওঠে
পানিহাটি তে বিজেপি সিপিএমের প্রচারে হামলা করার অভিযোগ ওঠে। বাবা ও মেয়েকে আক্রমণ করে।
কালিগঞ্জে পুলিশ সিপিএমের মিছিল ভেস্তে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।। এখানে ছোট্ট মেয়ে তমান্নার মা প্রার্থী। গত বছর উপ নির্বাচনের ফল প্রকাশের দিন টি এম সি সমর্থক রা ছোট্ট তমান্নাকে মায়ের সামনেই নৃশংস ভাবে হত্যা করে।
প্রচারের শেষ দিনে বিভিন্ন জেলায় বামপন্থীদের মিছিল, সমাবেশেও মানুষের ঢল নামে৷।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*