গরমে সকালে বিদ্যালয় চালুর দাবি

Spread the love

রোজদিন ডেস্ক: প্রচন্ড গরমে রাজ্যের বিদ্যালয় গুলিতে সকালে র ক্লাস চালু করার দাবি উঠেছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এই দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে চিঠি দিয়েছেন।
আগে প্রচন্ড গরমে পড়ুয়া দের কথা ভেবে এই রীতি চালু থাকলেও গত বছর থেকে তা বন্ধ বলে আনন্দ হান্ডা জানান৷ বলেন, উপযুক্ত পরিকাঠামো, রক্ষণাবেক্ষণের অভাবে বেশির ভাগ স্কুল বাড়ি র অবস্থা ই শোচনীয়।। অনেক জায়গায় বিদ্যুত নেই।।বহু জায়গায় বিদ্যুৎ থাকলে ও অপর্যাপ্ত পাখা। এই পরিস্থিতিতে গত বার ও বহু পড়ুয়া অসুস্থ হলেও সরকারের কোন হেলদোল নেই। উপযুক্ত পরিকাঠামো না করে শুধু ছুটি দিয়েই নিজেদের দায়িত্ব সারে।
আনন্দ হান্ডা বলেন, তামিলনাড়ু সরকার গরমে পড়ুয়া দের কথা ভেবে স্কুল বাড়ি গুলিতে গরম কমানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।
রাজ্যে এই প্রচন্ড দাবদাহে আগের মত সকালে স্কুল চালু করার তিনি আর্জি জানিয়েছেন। বলেন,গত নভেম্বর থেকে এস আই আরের কাজের জন্য এমনিতেই বেশি র ভাগ স্কুলে শিক্ষক, শিক্ষিকার অভাবে পড়াশোনা ব্যাহত হয়েছে, এই গরমে তিনি সকালে স্কুল চালু র পাশে প্রয়োজনীয় পাখা, পানীয় জল,ও আর এস, স্কুল বাড়ির গরম কমানোর আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*