ইউপি-র সিংহম অফিসারের বিরুদ্ধে তোপ মহুয়া মৈত্রর

Spread the love

রোজদিন ডেস্ক : গতকালই ফলতায় টিএমসি-র দাপুটে প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন তিনি। ঝড়ের গতিতে সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। আজ যোগী রাজ্যের সিংহম পুলিশ আধিকারিক অজয় পাল শর্মার নর্তকীদের সঙ্গে ভিডিও পোস্ট করে পালটা তোলপাড় তুলেছেন টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। সঙ্গে তাঁর টিপ্পনী, “আশা করি, আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের থেকে ভাল!! ”
ভিডিওতে নর্তকীদের সঙ্গে যে যুবককে দেখা যাচ্ছে, তাঁকেই অজয় পাল শর্মা বলে দাবি করে মহুয়া মৈত্র আরও লেখেন, “ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল! ”
গতকাল যোগী রাজ্যের সিংহম আইপিএস তাঁর বাড়ি গেছিলেন বলে যে খবর রটেছে, সেই বিষয়ে টিএমসি-র দাপুটে প্রার্থী জাহাঙ্গীর খানের পালটা হুঁশিয়ারি, উনি সিংহম হলে তাঁরাও এক এক জন পুষ্পা! নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কাছে কেউ মাথা নত করবেন না বলে তিনি জানিয়ে দেন৷
দ্বিতীয় দফার ভোটের আগে সিংহম বনাম পুষ্পার তরজা নিয়ে ও রাজনৈতিক মহল রীতিমত সরগরম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*