আচমকা অনেককে ভোটকর্মী করায় ক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক : 
শেষ দফার নির্বাচনের আগে আচমকাই অনেককে প্রশিক্ষণ ছাড়াই ভোট কর্মী নিয়োগের অভিযোগ উঠলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, আচমকাই এই ভোটের ডিউটি পড়ায় অনেকেই নিজের ভোট দিতে পারবেন না। প্রথম দফার নির্বাচনের পর শেষ দফায় হঠাৎই এই নির্দেশ এসেছে। তাঁদের নামে আগে থেকে পোস্টাল ব্যালটও ইস্যু করা নেই। ক্ষুব্ধ কিংকর অধিকারী বলেন, তাঁরা সিইও দফতরে লিখিতভাবে এই কথা জানিয়েছেন। ব্যক্তিগতভাবে অতিরিক্ত সিইওকেও ফোন করে এই হঠাৎ দায়িত্ব পাওয়া ভোট কর্মীদের ডিউটি থেকে অব্যাহতি দিতে দাবি ও করেছেন।
আগাম কোন প্রশিক্ষণ না দিয়ে এই ভাবে হাজার হাজার ব্যক্তিকে ভোট কর্মীর দায়িত্ব দেওয়া নির্বাচন কমিশনের অপরিকল্পিত, অগোছালো কাজ বলে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।
এই ব্যক্তিদের ভোটাধিকার কোন ভাবেই হরণ করা চলবে না বলে জানিয়ে দেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*