ফলতার যুগ্ম বিডিও-কে সরালো নির্বাচন কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : শেষ দফা নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আছে ফলতার যুগ্ম বিডিও-কে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগদ সৌরভ হাজরাকে এই পদ থেকে সরানো হোল। তাঁর জায়গায় আনা হল রমা ভট্টাচার্যকে৷
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার ফলতা এখন সারা রাজ্যের অন্যতম হট স্পটের চেহারা নিয়েছে।
ওই কেন্দ্রের দাপুটে টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি ও কার্যালয়ে গতকাল ও আজ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা র আসা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।
যোগী রাজ্যের এই তরুণ আইপিএস ইতিমধ্যেই সেই রাজ্যে সিংহম, দাবাং ইত্যাদি তকমা পেয়েছেন।
এখানে আসার পর থেকেই পুরোদমে সক্রিয় তিনি। আজ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে সরব হন তৃণমূল সমর্থকরা।
তবে যুগ্ম বিডিও-কে সরানোর সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলে কমিশন সূত্রে জানা যায়।
তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত জাহাঙ্গীর খানের বাড়ি ও কার্যালয়ে গিয়ে যোগী রাজ্যের সিংহম আইপিএসের হুঁশিয়ারি নিয়ে চর্চা এখন তুঙ্গে। ফলতা সহ সংশ্লিষ্ট এলাকায় তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। ভোটের আগে শুধু নয়, পরেও এই এলাকায় কড়া নজরদারি থাকবে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*