রোজদিন ডেস্ক : তিনি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়রও। গতকাল মধ্য রাতে আচমকা ই তাঁর বাড়িতে হাজির কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির পুলিশ পর্যবেক্ষক। নির্বাচনের সময় যাতে কোন অশান্তি না হয় তার জন্য ফিরহাদ হাকিমকে সতর্ক করে যান তাঁরা। আজ নিজেই এই সব কথা জানিয়েছেন তিনি। এই ঘটনায় দৃশ্যত বিস্মিত চেতলার বাসিন্দা। বলেন, চেতলায় কোনদিন কোন অশান্তি হয় না। এবার ও হবে না।
পুলিশ পর্যবেক্ষক তাঁকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে গেছেন বলে জানান ফিরহাদ হাকিম। বলে যান, যদি কোন অশান্তি, সমস্যা না হয় ভাল, কিন্তু এই এলাকা থেকে যদি কোন অভিযোগ আসে, তবে ভাল হবে না।
ক্ষুব্ধ পুরমন্ত্রী বলেন, নকশাল আমলে যেভাবে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হোত, এখন সেই ছবি দেখা যাচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। অশান্তিহীন এলাকায় অশান্তি তৈরি হচ্ছে।
চেতলায় বোমা গুলি তো দূরস্থান, কোনদিন একটা ইঁটও পড়েনি। এই অতিসক্রিয়তা বিজেপির বিরুদ্ধেই যাবে বলে তিনি মনে করেন। কারণ ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না। এমনকি তাঁর এলাকায় বিজেপি সমর্থকরাও এটি ভাল ভাবে নিচ্ছেন না বলে জানান।
এলাকায় জনপ্রিয় ফিরহাদ হাকিমের বক্তব্য, তিনি বরাবর মানুষের অসময়ে পাশে গিয়ে দাঁড়িয়েছেন, হাসপাতাল হোক বা শ্মশান, সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন। মাঝ রাতে তাঁর বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এই হুঁশিয়ারি এলাকার শান্তিপ্রিয় মানুষ কখনোই মেনে নেবেন না৷
চেতলার বাসিন্দা ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী।
এই ঘটনায় তাঁর দলও ক্ষুব্ধ বলে জানা যায়।

Be the first to comment