রোজদিন ডেস্ক : দ্বিতীয় দফা ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশন অশান্তির আশঙ্কা রয়েছে এমন ৬টি বিধানসভা কেন্দ্রে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই দফায় রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে পরিস্থিতি বিবেচনা করে পূর্ব বর্ধমানের নাদনঘাট, কেতুগ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম ও ফলতা—এই ৬টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় বিশেষ নজর রাখা হচ্ছে দুই জেলায়। সেই কারণেই এই কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী রাখা হচ্ছে। কমিশনের হিসেব অনুযায়ী, এ দফার ভোটে প্রায় ৩০ শতাংশ বুথ ‘অতিস্পর্শকাতর’। প্রাথমিক পরিকল্পনার তুলনায় সার্বিকভাবে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই দফায় মোট ২৩৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

Be the first to comment