রোজদিন ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণ থেকে সোজা সিকিমের শীতল গ্যাংটক। আজ সেখানে খুদে খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! পরণে নীল স্পোর্টস জ্যাকেট, কালো ফুল প্যান্ট, হাতে ত্রিবর্ণ ফুটবল নিয়ে
দৌড়োচ্ছেন তিনি, সঙ্গে এক ঝাঁক হাস্যমুখী কিশোর কিশোরী র দল!! চেনা প্রধানমন্ত্রী র এক অন্য রূপ! নিজেই সমাজ মাধ্যমে এই সব মুহুর্তের টুকরো ছবি দিয়ে জানালেন, এই খেলার মত আনন্দ আর কিছু নেই!
তাঁকে ঘিরে তরুণ খেলোয়াড়দের উন্মাদনা, মুগ্ধতা ও লক্ষ্য করা যায়। সিকিম রাজ্যর পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ওখানে গেছেন। আজ তিনি সিকিমের উন্নয়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। সকালে ফুটবল খেলা ছাড়া দিনভর একাধিক অনুষ্ঠানে অংশ নেন

Be the first to comment