আজও রেকর্ড ভোট দানের আর্জি প্রধানমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক :

পশ্চিম বঙ্গে আজ ও রেকর্ড সংখ্যক ভোট দানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করে বিশেষ ভাবে মহিলা ও যুব সমাজ কে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আবেদন করেন তিনি। বাংলা ও ইংরেজি, দুই ভাষাতে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ” আজ রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তোলার আহবান জানাচ্ছি। ”

এবার এই রাজ্যকে পাখির চোখ করেছে বিজেপি। ভোট প্রচারের শেষ দিন অবধি এখানে প্রচার করে গেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীও।

প্রথম দফার ভোটের দিন ও রাজ্যে প্রচার করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী। রেকর্ড ভোট দানে উচ্ছাস, উল্লাস ব্যক্ত করেছেন। আজ ও তাঁদের আশা। ভোট পড়বে রেকর্ড পরিমাণ। অঙ্গ, কলিঙ্গের পর বঙ্গে ও বিজয় কেতন উড়বে তাঁদেরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*