- নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট ভোট পড়েছে ৯২.৫৬ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফা, দুই পর্যায়েই সর্বোচ্চ ভোটদানের হার।
- কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হলেন মমতা। এদিন তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার বদলে সিআরপিএফ অত্যাচার চালাচ্ছে। আমার জীবনে কখনও দেখিনি কেন্দ্রীয় বাহিনী এভাবে মারধর করছে। সব জায়গায় তারা অত্যাচার করছে। এজেন্টদের বুথ থেকে বের করে দিচ্ছে। এমনকি একটি ছোট শিশুকেও তারা রেহাই দেয়নি। তার উপরও অত্যাচার করা হয়েছে।
- বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও বক্তব্য, বিবৃতি, কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনও ধরনের গ্রহণযোগ্যতা নেই। আর কোনও অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না।
- তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের মারধরও করেছেন বলে অভিযোগ আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজির।
- বেহালায় ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লিতে তৃণমূল নেতা-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ।
- একটি সাইবার প্রতারণা মামলার তদন্তে অসমে গিয়ে তিন অভিযুক্তকে আটক করেছিল ছত্তিশগড় পুলিশের একটি দল। পরে অভিযোগ ওঠে, ওই পুলিশকর্মীরা অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ছেড়ে দেয়। এই অভিযোগের ভিত্তিতে গুয়াহাটি পুলিশ চার পুলিশকর্মীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
- একাধিক মামলা-সহ খুনের মামলায় অভিযুক্ত সুরজ ওরফে ‘কানা’ উত্তর-পশ্চিম দিল্লির প্রেমবাড়ি পুল এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা গুলিতে সে আহত হয় এবং পরে তাকে আটক করা হয়।
- কিছুক্ষণের অপেক্ষা। তারপরই দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করবে CISCE বোর্ড।
- বুধবার সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। স্বাভাবিকের থেকে একধাক্কায় ৬ ডিগ্রি নেমে রাতের পারদ পৌঁছে গেছে ২০.৪ ডিগ্রিতে।
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বেড়েছে। জুন মাসের সরবরাহের জন্য ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম হয়েছে ১২০ ডলার। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.২ শতাংশ বেড়ে ১০৭.০৯ ডলারে পৌঁছেছে। শেষ ২০২২ সালের জুন মাসে তেলের দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। তারপর ২০২৬ সালে আবার সর্বোচ্চ রেকর্ড গড়ল অপরিশোধিত তেলের দাম।

Be the first to comment