রোজদিন ডেস্ক :
নির্বাচন পর্ব মিটতেই ইডি কার্যালয়ে গেলেন বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু। আজ সকালে হালকা মেজাজে সিজিও কমপ্লেক্সে যান তিনি। সঙ্গে ছিলেন পুত্র সমুদ্র বসু ও দুই আইনজীবী। তাঁর হাতে বেশ কিছু নথিপত্র ছিল, যা আদালতের নির্দেশের কাগজপত্র বলে জানান তিনি।
উল্লেখ্য, শিক্ষক দুর্নীতি তদন্তের সময় একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির হদিশ পায় ইডি। এরপর সুজিত বসু সহ একাধিক তৃণমূল নেতাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। নির্বাচনের আগেও বারবার দুই মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষকে তলব করে ইডি। কিন্তু তাঁরা যাননি। সুজিত বসু আদালতের দ্বারস্থ হন। ভোট পর্ব মিটতেই তিনি ইডি কার্যালয়ে গেছেন। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

Be the first to comment