রোজদিন ডেস্ক :
৫০ লক্ষ টাকা লুঠের অভিযোগে দিল্লি পুলিশের এক কনস্টেবল গ্রেফতার হয়েছেন। গত ৩১ মার্চ আজাদ মার্কেটের কাছে চলন্ত অটো রিকশা থামিয়ে চার ব্যক্তি ৫০ লক্ষ টাকা লুঠ করে। তদন্তে বেশ কয়েকজন কে পুলিশ গ্রেফতার করে। সিসিটিভি সহ অন্যান্য বিষয়ে তদন্ত করে পুলিশ কর্মী সময় সিং এর নাম সামনে আসে। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি রাজস্থানের দৌসা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আজ দিল্লি পুলিশ সুত্রে এই খবর জানিয়ে বলা হয় আরও তদন্ত চলছে।
লুঠের সঙ্গে পুলিশ কর্মী যুক্ত থাকায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment