রোজদিন ডেস্ক :
বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদন মঞ্জুর করলো শীর্ষ আদালত। আজ দুই বিচারপতি জে কে মহেশ্বরী ও এ এস চান্দুরকরের বেঞ্চ এই আবেদন মঞ্জুর করায় অনেকটাই স্বস্তিতে পবন খেরা ও তাঁর দল। গতকাল দীর্ঘ সওয়াল জবাবের পর শীর্ষ আদালত রায়দান স্থগিত রাখায় কংগ্রেস শিবিরে উদ্বেগের ছায়া পড়েছিল।
অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মানহানির মামলায় গৌহাটি উচ্চ আদালত পবন খেরার আগাম জামিনের আবেদন অগ্রাহ্য করে। তাঁকে গ্রেফতার করে তদন্ত হতে পারে আভাস মেলায় উদ্বিগ্ন পবন খেরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আজ আজ তা মঞ্জুর হয়েছে।
রিনিকি ভূঁইয়া শর্মার তিনটি বিদেশি পাসপোর্ট, বিদেশে বিনিয়োগ আছে বলে অভিযোগ করেছিলেন পবন খেরা, এর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন তিনি। দাবি করেন, এই সব অভিযোগই মিথ্যা।
এই প্রেক্ষিতে পবন খেরা আগাম জামিনের আবেদন করেন। সূত্রের খবর, তাঁর আনা অভিযোগগুলির উৎস কি, তা জানতে তদন্ত হবে।

Be the first to comment