কালীঘাটে এলেন অভিষেক, একান্তে কথা নেত্রীর সঙ্গে 

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার বিকেলে হঠাৎই কালীঘাটে নেত্রীর বাড়িতে আসেন অভিষেক। সেখানে একান্তে দুজনে কথাও বলেন। শেষ খবর পাওয়া পর্যম্ত তিনি কালীঘাটেই ছিলেন। তবে দুজনের মধ্যে কী বিষয় নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। কোনও তরফেই এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যজুড়ে স্ট্রংরুমের উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিংয়ের দিন নজরদারি, সব নিয়েই এদিন মমতা-অভিষেকের কথা হতে পারে বলে অনুমান। শনিবারই কাউন্টিং এজেন্টদের নিয়ে অভিষেকের বৈঠক। তার আগে দলনেত্রীর দিক থেকে কোনও নির্দেশ বা বার্তা আসে কিনা সেদিকেও তাকিয়ে তৃণমূল কর্মীরা। কারণ, ভোট মেটার পর গতকালই বিকেলে ভিডিয়ো বার্তায় মা, মাটি, মানুষের সরকারের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকাল ৪টেয় বৈঠকে বসছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিতি থাকতে পারেন। গণনার শেষলগ্নের এই বৈঠককে অনেকেই ‘লাস্ট মিনিট’ সাজেশন বলছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*