কালিঘাটে অপসারিত ওসি-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :
আগ্নেয়াস্ত্র নিয়ে সমাজ মাধ্যমে ছবি পোস্টের অভিযোগে আজ অপসারিত হয়েছেন গৌতম দাস। তিনি কালিঘাট থানার ওসি ছিলেন।
আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে এক হাত নিয়ে বলেন, কালিঘাটের ওসি খুব বেড়েছিলেন। মহিলারা ওঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আজ তাঁকে সাসপেন্ড করা হয়েছে। রীতিমত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই রকম যাঁরা করেছেন, তাঁদের খুঁজে বার করে ব্যবস্থা নেওয়া হবে। আজ দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এই সব বলেন বলে সূত্রের খবর! মুখ্যমন্ত্রী আরও বলেন, সদ্য প্রাক্তন ওসি মহিলা, শিশুদের মেরেছিলেন।
অন্য রাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকদের উদ্দেশ্যেও তিনি হুঁশিয়ারি দেন বলে সূত্রের খবর। বলেন, ওঁরা ভাবছেন ৪ মের পর উত্তর প্রদেশ বা যে রাজ্য থেকে এসেছিলেন, সেখানে পালিয়ে যাবেন! তাঁদের প্রত্যেককে অসাংবিধানিক কাজে মদত দেওয়ার জন্য আদালতে টেনে আনা হবে।
মূলত দক্ষিণ ২৪ পরগনার তরুণ পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা তাঁর নিশানা বলে অভিজ্ঞ মহল মনে করেন। উত্তর প্রদেশ থেকে আসা এই তরুণ সাহসী আইপিএস এখানে এসেই সবার নজর কাড়েন। ফলতার দাপুটে টিএমসি প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি গিয়ে তাঁর অনুপস্থিতিতে রীতিমত শাসিয়ে আসেন তাঁকে। মুহূর্তে যা ভাইরাল হয়ে প্রচারের আলো কেড়ে নেয়।
তাঁর বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলাও দায়ের হয়। যা খারিজ হলেও দমেনি তৃণমূল।
সূত্রের খবর, এইদিনের ভার্চুয়াল বৈঠকেও মুখ্যমন্ত্রী জোর গলায় জানিয়ে দেন, ২০০র বেশি আসন নিয়ে তাঁরাই ফের ক্ষমতা য় আসছেন।
অন্যদিকে বিজেপি সূত্রের খবর, আগামীকাল বিজেপির সব প্রার্থী নিজের কেন্দ্রের মন্দিরে পুজো দিতে যাবেন, মহিলারা সব স্ট্রং রুমে ধর্ণা দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*