দশে দশ

Spread the love
  1. পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটগণনা সোমবার। এ রাজ্যে ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
  2.  সব মিলিয়ে মোট ২৪২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, ওই পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সাহায্য করা।
  3.  কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২১ মে পুনর্নির্বাচন হবে ফলতায়। ফল ঘোষণা ২৪ মে।
  4. চামেলি মুখোপাধ্যায়-এর বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দকে খতিয়ে দেখতে বলেছে কমিশন।
  5. শনিবার রাত্রিবেলা ইটখোলা অঞ্চলের তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি-রড এবং বন্দুকের বাঁট দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করেন। ঘটনায় গুরুতর আহত হন দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার নামে দুই বিজেপি কর্মী।
  6. হুগলির পান্ডুয়া রেলপাড় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। শনিবার রাতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দোকান-বাড়ি।
  7. লটারির জয়ী নম্বর জাল করে সাধারণ মানুষকে প্রতারণার এক বিশাল কারবারের হদিশ পেল হুগলি গ্রামীণ পুলিশ। ভিনরাজ্যের যোগ থাকা এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, প্রচুর এটিএম কার্ড এবং লটারি তৈরির উন্নত মানের সরঞ্জাম।
  8. রাজ্যের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে।
  9. বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল দেগঙ্গার একটি গ্রামের একাংশ। ঝড়ে ভেঙেচুরে গিয়েছে অনেক ঘরবাড়ি। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। ভেঙে পড়া ঘরের নীচে চাপা পড়ে আহত হয়েছেন এক শিশু–সহ মোট আটজন বাসিন্দা।
  10. দিল্লির বিবেক বিহারের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*