কাউন্টিংয়ের নির্দেশিকা, আরও একবার বুঝিয়ে দিলেন দলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: পড়াশোনা শেষ। আগামীকাল সোমবার ফাইনাল পরীক্ষা মানে ভোটগণনা। সেই ভোট গণনাকে সামনে রেখে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের আরও একবার গোটা প্রক্রিয়া বুঝিয়ে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে রবিবাসরীয় সন্ধেয় তাঁদের নিয়ে বৈঠকে বসেন নেত্রী। সেখানেই আগে বলা পরামর্শ ও নির্দেশগুলি আরও একবার তাঁদের মনে করিয়ে দেওয়া হল। যাকে লাস্ট মিনিট সাজেশনও বলা যায়। ভার্চুয়াল বৈঠকে সবটাই বলে দেওয়া হয়েছিল। তবুও শেষ মুহূর্তে আরও একবার পাখি পড়ানোর মত করে বোঝানো হল। সেই সঙ্গে সতর্কবার্তা, কোনও ভুল
করা যাবে না। বৈঠকে এজেন্টরা ছাড়াও সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ ওই কেন্দ্রের সঙ্গে যুক্ত আরও অনেকে ছিলেন। শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাজেশন ও নির্দেশ দিয়েছিলেন কাউন্টিং এজেন্টের জন্য, মূলত আরও একবার সেগুলিই নেত্রী সকলকে বলেন। বারবার বলেছেন, মাথা ঠান্ডা রেখে কাউন্টিং টেবিলে বসতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে। যেভাবে কাউন্টিং এজেন্টদের বিভিন্ন টেকনিক্যাল নির্দেশিকা দেওয়া হয়েছে তারা যেন সেই অনুযায়ী কাজ করেন। নেত্রীর কড়া নির্দেশ ভোর পাঁচটার মধ্যে পৌঁছে যেতে হবে সেন্টারে। সবকিছু মিলিয়ে দেখে নিতে হবে। শেষ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত নেত্রী প্রেস কনফারেন্স করে ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত টেবিল ছাড়া যাবে না। এজেন্টরাও কথা দিয়েছেন তারা শেষ পর্যন্ত লড়াই করবেন। পরিশেষে নেত্রীর আশ্বাস, নিশ্চিত থাকুন বিজেপি আসছে না, আমরাই জিতছি। এগজিট পোল যা বলছে সব গটআপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*