কর্ণাটকে দুর্ঘটনায় শিশু সহ তিনজন নিহত, চারজন আহত

Spread the love

রোজদিন ডেস্ক: আনন্দ সফর পর্যবসিত হোল চরম বেদনায়। আজ কর্ণাটকের গুন্দলুপেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু সহ তিনজন প্রাণ হারালেন। আহত চারজন।
তাঁরা সকলেই এক ই পরিবারের সদস্য।। কেরলম থেকে তাঁরা উটি বেড়াতে যাচ্ছিলেন। ৭৬৬ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় এক মহিলা, তাঁর তরুণ জামাতা ও তিন বছরের নাতি প্রাণ হারান।।
সূত্রে র খবর, মহিলা তাঁর তিন কন্যা, দুই জামাতা ও নাতি কে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। নিহত জামাতা মুনির (৩০) দুবাই থাকেন।।আর এক কন্যার তিন বছরের শিশু পুত্র ও প্রাণ হারায়। তিন কন্যাও আহত। শিশু র পিতা গুরুতর আহত হয়ে আই সি ইউ তে চিকিৎসাধীন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*