রোজদিন ডেস্ক: রাজ্যে এবার ও প্রাক্তন শাসক সিপিএমের খাতা খুলবে কি? এই নিয়ে উদ্বিগ্ন দল। দলমত নির্বিশেষে বহু মানুষের নজর কেড়েছেন এবার রাজ্যে সিপিএমের প্রার্থীরা। ঝকঝকে, উচ্চ শিক্ষিত, তারুণ্যে ভরপূর , কঠোর পরিশ্রমী, আদর্শবাদী এই তরুণ – তরুণীরা বিধানসভায় যান, এমন টাই মনে মনে চান অনেকেই, মীনাক্ষী মুখার্জি, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্র, ময়ুখ বিশ্বাস, দেবজ্যতি দাস, ধ্রুবজ্যোতি সাহা সহ একাধিক প্রার্থী এবার সব মহলের ই নজর কেড়েছেন।। কোন এক্সিট পোল ই আশা দেখায়নি, তবু লড়াইএর ময়দান শেষ অবধি ছাড়বেন না তাঁরা, এমন সিদ্ধান্ত নিয়েছে দল ও।
অন্যদিকে অসম ও তামিলনাড়ু তে ও দলের সাত প্রার্থী আছেন। অসমের ভবানীপুর -সরভোগ কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোরঞ্জন তাকুকদার গত বিধান সভা তে জয়ী হয়েছিলেন। গোরেশ্বর কেন্দ্রে তাঁদের প্রার্থী বাপু রাম বোরো।
তামিলনাড়ু তে ডি এম কে র সমর্থনে ৫ টি আসনে লড়ছেন সিপিএম প্রার্থীরা। কিজভেলুর কেন্দ্রের প্রার্থী ডি লতা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী। কন্যাকুমারীর জেলা সম্পাদক আর চেল্লাস্বামী পদ্মনাভপুরম কেন্দ্রে আছেন। সারা ভারত কৃষক সভার নেতা এন পান্ডি পালানি কেন্দ্রের প্রার্থী। গতবারের জয়ী এম চিন্নাদুরাই লড়ছেন গন্ধর্বকোট্টাই কেন্দ্রে। এই ছাড়া তিরুভোত্তিয়ুর কেন্দ্রে এল সুন্দররাজন প্রার্থী হয়েছেন।
অন্য রাজ্যে গতবার দু টি আসন পেলেও এই রাজ্যে শুন্য সিপিএম। এবার শুন্যর তকমা যাবে কিনা তা নিয়ে উৎকন্ঠিত দল।

Be the first to comment