রোজদিন ডেস্ক: হিংসা বিধ্বস্ত মণিপুর রবিবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো। রবিবার ইম্ফল বিমানবন্দরে র কাছে মালমে এই বিস্ফোরণে কেউ হতাহত, সম্পত্তি নষ্ট হয় নি। বিস্ফোরণের দায় স্বীকার করে নিষিদ্ধ বামপন্থী দল কে সি পি দাবি করেছে, রাজ্যে ঘন ঘন বন্ধ, অবরোধ ও ঝাঁপ বন্ধ হওয়ার প্রতিবাদে এই বোমা বিস্ফোরণ।।তাঁরা রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে এই প্রতিবাদের বোমা ফাটিয়েছেন। উল্লেখ্য,তিন বছর আগে মণিপুরে মেইতি ও কুকিদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এখন ও স্বাভাবিক নয়। রবিবারের বোমা বিস্ফোরণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Be the first to comment