বিহারে নীতিশ পুত্রের সদ্ভাব যাত্রা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার রবিবার পশ্চিম চম্পারণ থেকে তাঁর ” সদ্ভাব যাত্রা “, শুরু করলেন।
দলের সংগঠন কে মজবুত করতে, সরেজমিনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁর এই যাত্রা। সারা বিহার সফর করবেন তিনি।।৭ মে যাবেন বৈশালি।
অতীতে তাঁর পিতা নীতিশ কুমার ও তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সমাবেশ চম্পারন থেকেই শুরু করতেন।
উল্লেখ্য, বিহারের রাজ্যপাট ছেড়ে নীতিশ কুমার রাজ্যসভার সাংসদ হয়েছেন।।বিহারের মসনদে এখন বিজেপি র সঙ্গে যে ডি ইউ র জোট সরকার চলছে।
বস্তুত দলের চাপেই নিশান্ত কুমার রাজনীতি তে এসেছেন।
এবার তিনি রাজ্যের সব জেলায় যাবেন৷ স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার কথা জানতে চাইবেন। চড়বেন নিশ্চয় রথে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্রকে নিয়েও দলের অনেক আশা। সব মানুষের কাছে গিয়ে তাঁদের মনের কথা জানার মাধ্যমে তাঁর রাজনীতি র পাঠ শুরু হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*