রোজদিন ডেস্ক :
যত বেলা বাড়ছে, বিজেপির বিজয় রথ ততই এগোচ্ছে। সল্ট লেকে দলের রাজ্য দফতরে আজ মাছ সহ আমিষ, নিরামিষের এলাহি আয়োজন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুর চড়িয়ে বলতেন, বিজেপি এলে মাছ, মাংস, ডিম সব খাওয়া বন্ধ হয়ে যাবে৷
এর পালটা বিজেপি প্রার্থী শরদ্বত মুখার্জি, কৌস্তভ বাগচি প্রমুখ হাতে মাছ নিয়ে প্রচারও শুরু করেন।
কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার পরিস্কার জানিয়ে ছিলেন, তিনি মাছ ছাড়া ভাত খেতে পারেন না৷
আজ বিজেপি রাজ্য দফতরে ও মাছ ভাতের দেদার আয়োজন।

Be the first to comment