নবান্নে কড়াকড়ি
রাজ্যে পদ্ম ফুল ফুটতেই গঙ্গার ওপারের নবান্নে কড়া নজরদারি শুরু হোল। সূত্রের খবর, নবান্নের কর্মীদের আসা যাওয়া, বিশেষত ওখান থেকে যাঁরা বেরোচ্ছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। কেউ যাতে কোন ফাইল নিয়ে না বেরোতে পারেন, এর জন্য তল্লাশিও করা হচ্ছে। দৃশ্যত অনেকেই এতে ক্ষুব্ধ, ভীতও।
নবান্নের সামনে মোতায়েন আছেন কেন্দ্রীয় বাহিনী। যাঁরা ভিতরে যাচ্ছেন ও বেরোচ্ছেন, তাঁদের নাম, ফোন নম্বর ও রাখছেন বলে জানা যায়।
৩টা ৪৮
বিজেপি ১৯৭ আসনে এগিয়ে
তৃনমূল ৯০ আসনে এগিয়ে
বাম জোট ২ আসনে এগিয়ে
কংগ্রেস ২ আসনে এগিয়ে
অন্যরা ২ আসনে এগিয়ে
বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা কঠোর করা হোল।
সকাল থেকে দুপুর গড়াতেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির অদূরেই উটলো জয় শ্রীরাম ধ্বনি। বেশ কয়েকজন উল্লসিত বিজেপি কর্মী সমর্থকরা তাঁর বাড়ির কাছে জড়ো হয়ে উচ্চ স্বরে জয় শ্রীরাম ধ্বনি দেন। দ্রুত পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়৷
তাঁর বাড়ির কাছেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ অনেক নেতারই বাড়ি। সূত্রের খবর, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বাড়ির নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।
শুভেন্দু অধিকারী কর্মী সমর্থকদের সঙ্গে

আকাশবাণী ভবনের সামনে

শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে কার্যত মুছে যেতে বসেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে ১৬টি ও ঝাড়গ্রামের ৪টি আসনই জিততে চলেছে বিজেপি।
বীরভূমে কাছা পরে তৃণমূলের শেষকৃত্য পালন!
যত বেলা বাড়ছে, দিকে দিকে শুধু গেরুয়ার জয় ধ্বনি!!
বীরভুমের এক বিজেপি সমর্থক তো কাছা পরে, মাথা কামিয়ে তৃণমূলের শেষকৃত্যই করে ফেললেন! তাঁকে ঘিরে ভিড় উপছে পড়লো সমর্থকদের। উঠলো নানা ধ্বনিও।
৩টা
বিজেপি ১৯২ আসনে এগিয়ে
তৃনমূল ৯৬ আসনে এগিয়ে
বাম জোট ২ আসনে এগিয়ে
কংগ্রেস ১ আসনে এগিয়ে
অন্যরা ২ আসনে এগিয়ে
শুভেন্দু অধিকারী বলেন, পরিস্কার জনমত। মোদিজির জয়।
শমীক ভট্টাচার্য বলেন, এই জয় মানুষের। রাজ্যবাসীর।
কান্দি বিধানসভা তৃনমূল কংগ্রেস প্রার্থীর পরাজয়।
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে অতিরিক্ত বাহিনী
জয়ের পথে রাজ্য বিধানসভার বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নবম রাউন্ডের শেষে তিনি ৩৭ হাজার ৬৮৯ ভোটে এগিয়ে
কান্দিতে পাঁচ বারের বিধায়ক অপূর্ব সরকার পরাজিত। ডেভিড হিসাবে পরিচিত তাঁকে হারালেন বিজেপির গার্গী দাস ঘোষ। তাঁকে নিয়ে প্রবল উচ্ছাস বিজেপি কর্মীদের।
কেরালার কুর্সি হাতছাড়া হলেও পশ্চিমবঙ্গে ৫ বছর পর খাতা খুলতে চলেছে বামফ্রন্ট। মুর্শিদাবাদের ডোমকল ও সাগরদিঘি কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে রয়েছে বাম প্রার্থীরা। এই দুটি আসনেই জয়ের আশা করছে বাম শিবির।
ব্যারাকপুর সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা।
ব্যারাকপুরে গণনা কেন্দ্রের মধ্যে টিএমসির বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচির বচসা বাধে। উভয় পক্ষে উত্তপ্ত কথা কাটাকাটিতে রীতিমত উত্তেজনা দেখা দেয়।
বাবুঘাটে ও গণনা কেন্দ্রের বাইরে বিজেপি – টিএমসি-র সংঘর্ষ বাধে। চলে ইঁট বৃষ্টি। পুলিশ লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।
২ টা ৩০ মিঃ
বিজেপি ১৯৩ আসনে এগিয়ে
তৃনমূল ৯৫ আসনে এগিয়ে
বাম জোট ২ আসনে এগিয়ে
কংগ্রেস ১ আসনে এগিয়ে
আদার্স ২ আসনে এগিয়ে

Be the first to comment