রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু, উচ্ছসিত প্রধানমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক  :

রাজ্যের নতুন সরকার আয়ূষ্মান প্রকল্প সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সমাজ মাধ্যমে বাংলায় উচ্ছসিত প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গে তাঁর ভাই বোনদের কল্যাণই সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিসেবা আয়ূষ্মান ভারতের সুবিধা রাজ্যের মানুষ পাবেন। এতে অত্যন্ত আনন্দিত তিনি।

এটি উন্নতমান ও সুলভ স্বাস্থ্য সেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে।

তাঁর  এই পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতকাল নবান্নে প্রবেশের পরের ভিডিও ও আছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*