নিট প্রশ্নফাঁসে অভিযুক্তর ২১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল!

Spread the love

রোজদিন ডেস্ক: নিট প্রশ্ন পত্র ফাঁসে অভিযুক্ত পুণে ভিত্তিক মনীষা ওয়াঘমারের ২১ টি বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। সি বি আই তদন্তে এই তথ্য মিলেছে। ৪৬ বছর বয়েসী মনীষা পুণের সুখ সাগর নগরে বিউটি পার্লার চালান। তিনি নিট পরীক্ষার্থী দের যোগ সূত্র ছিলেন বলে অনুমান। কারা এই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছেন সি বি আই তা খতিয়ে দেখছে।
অন্যদিকে আচমকা নিট পরীক্ষা বাতিল হওয়ায় দেশব্যাপী বহু পড়ুয়া সমস্যায় পড়েছে। আবার প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে হবে তাদের।
তামিলনাড়ু র নতুন মুখ্যমন্ত্রী বিজয় নিট পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন।। তাঁকে সমর্থন করেন মহারাষ্ট্র র এম এন এস প্রধান রাজ ঠাকরে।
ইতিমধ্যে নিট পরীক্ষা ও এর আয়োজল এন টি এ র বিরুদ্ধে বিভিন্ন মহল সরব হয়েছে। রাজ্য স্তরে ফের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা চালু র দাবি ও বিভিন্ন মহলে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*