প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে গেলে স্বস্তি : অভয়ার মা 

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশব্যাপী তোলপাড় তোলা অভয়া মামলায় তৎকালীন পদস্থ পুলিশ আধিকারিক দের ভূমিকা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। সদ্য বিধায়ক হওয়া এই মা চান, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শাস্তি পান। যেভাবে তাঁদের একমাত্র কন্যা সন্তান কে নৃশংস ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, তার সঠিক তদন্ত করে বিচার হোক। এই আশায় তাঁরা আছেন। ভোটের আগে প্রধানমন্ত্রী এসে তাঁকে যে আশ্বাস দিয়ে গেছিলেন, আজ মুখ্যমন্ত্রী তিন আই পি এস কে সাসপেন্ড করে যে নির্দেশ দিয়েছেন, এতে অনেকটাই স্বস্তিতে তিনি।

অভয়ার মর্মান্তিক ঘটনার বিচারের দাবিতে আন্দোলনকারীরা ও নতুন সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*