ই ডি কার্যালয় থেকে রাতে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ সাড়ে নয় ঘন্টা পর ই ডি কার্যালয় থেকে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তাঁকে একাধিকবার ই ডি তলব করলেও তিনি যান নি। এরপর শুক্রবার তিনি ওখানে হাজিরা দেন।।
অযোগ্য প্রার্থীদের বিভিন্ন পুরসভায় টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে একাধিক প্রাক্তন মন্ত্রী, নেতার বিরুদ্ধে। চলতি সপ্তাহে ই ডি গ্রেফতার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু কে।।
এইদিন রথীন ঘোষ কেও টানা জেরা করেন ই ডি আধিকারিক রা। রাতে ই ডি দফতর থেকে বেরিয়ে দৃশ্যত বিধ্বস্ত প্রাক্তন খাদ্য মন্ত্রী জানিয়ে দেন, এই নিয়ে তিনি কিছু বলবেন না।।
তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছে তিনি বলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*