রোজদিন ডেস্ক: রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে শুক্রবার এস এস কে এম হাসপাতালে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখানে দফতরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, বিভিন্ন হাসপাতালের অধ্যক্ষ, চিকিৎসক প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, বৈঠকে হাসপাতাল গুলির বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। দালাল চক্র, বেসরকারি হাসপাতালে রোগীদের রেফার করা ইত্যাদি নিয়ে কড়া বার্তা দেন। হাসপাতাল চত্বরে কোনভাবে ই দালাল চক্র বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন। স্বাস্থ্য পরিসেবার ওপর নজর রাখতে স্বাস্থ্য ভবনে ওয়ার রুম হবে বলে প্রকাশ।
সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি র ওপর ও গুরুত্ব দেওয়া হয়। সব হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বাধ্যতামূলক করা হবে বলে জানান। বেসরকারি হাসপাতাল গুলির ১৫% শয্যা সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্যবহারের কথাও মুখ্যমন্ত্রী র মাথায় আছে। এই নিয়ে শীঘ্রই বৈঠক করবেন।
আমজনতা কে স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্য পরিসেবা দেওয়া কে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Be the first to comment