রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের নিট পরীক্ষার্থী র আত্মহত্যা আসলে হত্যা বলে মন্তব্য করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী।।
এই মর্মান্তিক ঘটনা য় ব্যথিত কংগ্রেস শীর্ষ নেতা শুক্রবার বলেন,, এই রকম আরও কত প্রাণ অকালে ঝরে যাবে?
নিট পরীক্ষা বাতিলের জেরে বৃহস্পতিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে একুশ বছরের রিতিক মিশ্র আত্মঘাতী হন।। সমাজ মাধ্যমে রাহুল গান্ধী পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব হন। বলেন, পড়ুয়া দের ভবিষ্যত চুরি হয়ে যাচ্ছে। গোয়া তেও এক নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রধানমন্ত্রী কে নিশানা করে রাহুল গান্ধী বলেন, মোদিজি,,,আর কত রিতিকের প্রাণ আপনার দায়বদ্ধতা জাগিয়ে তোলার জন্য দিতে হবে?
পড়ুয়া দের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, তাদের ব্যথা তাঁর নিজের ব্যথা। এর বিরুদ্ধে তাঁর লড়াই চলবে, তাঁরা জয়ী হবেন ই। ২০১৫ থেকে ২০২৬ অবধি ১৪৮ টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা হয়েছে, ৮৭ টি পরীক্ষা বাতিল হয়েছে বলে জানান তিনি।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও এই সব ঘটনা য় গভীর উদ্বেগ ব্যক্ত করেন।

Be the first to comment