রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনে জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন৷ দুই নেতার বেশ অনেকক্ষণ কথা হয়। নতুন মুখ্যমন্ত্রী কে স্বাগত জানিয়ে উচ্ছসিত মহাগুরু বলেন, এমন ভাল মুখ্যমন্ত্রী হয় না ।
ক্ষমতায় আসার আগে ও পরে দিনভর নানা কাজে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর দিন শুরু হয় মিঠুন চক্রবর্তীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁকে পরিবর্তনের কারিগর বলে সম্মান জানান৷ রাজ্যে ক্ষমতা বদল, তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যে ও মিঠুন চক্রবর্তীর অবদান আছে বলে জানান।

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ২০২১ এর পর ২০২৬ এ সরকার গঠন , রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে, এখানকার হৃত গৌরব ফিরিয়ে আনতে উনি নিরলস পরিশ্রম করেছেন। রাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন।
রাজ্যের মা, বোনদের ওপর নির্যাতন বা রাষ্ট্র বাদীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সম্মানীয় মিঠুন চক্রবর্তী গর্জে উঠে যেভাবে পাশে থেকেছেন, এর জন্য মুখ্যমন্ত্রী তাঁকে কুর্নিশ জানান।

Be the first to comment